২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানের বেনতিউ সরকারি বাহিনীর দখলে

দক্ষিণ সুদানের সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ তেলসমৃদ্ধ শহর বেনতিউ বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করেছে বলে বিবিসি’কে জানিয়েছেন সেনাবাহিনীর এক মুখপাত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 09:56 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বিদ্রোহীদের সর্বশেষ প্রতিরোধ ভেঙে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্নেল ফিলিপ আগুয়ের।

বিদ্রোহীরা এ বাপারে কোনো মন্তব্য করেনি।

তেলসমৃদ্ধ ইউনিটি স্টেটের রাজধানী বেনতিউ। এ শহরের নিয়ন্ত্রণ হাতে থাকা মানে ইউনিটি স্টেটের সব তেলক্ষেত্রই কব্জায় থাকা বলে জানান আগুয়ের।

বিদ্রোহীদের দখল করে নেয়া দুটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে ছিল এটি।

শহরটি বিদ্রোহীমুক্ত করার অভিযানে সরকারি বাহিনী অগ্রসর হওয়া্র আগেই বেনতিউ ছেড়ে পালিয়ে যায় হাজার হাজার মানুষ। কয়েক হাজার মানুষ আশ্রয় নেয় শহরটির জাতিসংঘ ঘাঁটিতে।

গত ১৫ ডিসেম্বর থেকে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক ম্যাকারের অনুগত যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে এ পর্যন্ত অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে।

সহিংসতা অবসানের চেষ্টায় প্রতিবেশী দেশ ইথিওপিয়ায় দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহী পক্ষের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও শুরু হয়েছে।