২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাজ্যে পূর্ব ইংল্যান্ডের নোরফোক উপকূলে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 07:25 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারের ধ্বংসাবাশেষের সঙ্গে বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে গোলাবারুদ।

আরএএফ লাকেনহিথ বিমান ঘাঁটির ৪৮ ফাইটার উইং এর পেভ হক হেলিকপ্টারটির নিম্ন পর্যায়ের প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

লন্ডনের ১৩০ মাইল উত্তরপূর্বে ‘ক্লে নেক্সট দ্য সী’ গ্রামের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

কারণ অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলে বুধবার জানিয়েছে ব্রিটিশ পুলিশ।