সিরিয়ার রাসায়নিক অস্ত্র অপসারণ শুরু
যুদ্ধ ও কারিগরি সমস্যায় দেরি হওয়ার পর আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজেদের রাসায়নিক অস্ত্রের উপাদান দেশের বাইরে পাঠানোর কাজ শুরু করেছে সিরিয়া।
মঙ্গলবার দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স সংস্থার (ওপিসিডব্লিউ) পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধান কেমিক্যাল উপাদানগুলো সিরিয়ার লাতাকিয়া বন্দর থেকে ডেনমার্কের একটি জাহাজে উঠানো হয়েছে, যা এখন সিরিয়ার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় রয়েছে।গত অগাস্টের জুনে দামেস্কের উপকণ্ঠে সারিন গ্যাস হামলার জন্য পশ্চিমার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করে। এর প্রতিক্রিয়ায় আসাদের অবস্থানগুলো লক্ষ করে হামলা চালানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের এই হামলা বন্ধের বিনিময়ে সিরিয়া তার রাসায়নিক অস্ত্র ভাণ্ডার ত্যাগ করবে বলে প্রস্তাব দেয় রাশিয়া।এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও আসাদ উভয়েই রাজী হন। এই নিয়ে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তিতে জুনের মধ্যে সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করার বিষয়ে সম্মত হয় অংশগ্রহণকারী পক্ষগুলো।কিন্তু সিরিয়ার গৃহযুদ্ধ, প্রতিকূল আবহওয়া, আমলাতান্ত্রিক জটিলতা ও কারিগরি সমস্যার কারণে ৩১ ডিসেম্বরের মধ্যে সিরিয়া থেকে সব রাসায়নিক অস্ত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি।সিরিয়ার মোট ১৩ হাজার টন রাসায়নিক অস্ত্র আছে। এর কত শতাংশ সরানো হয়েছে তা প্রকাশ করেনি ওপিসিডব্লিউ। তবে ডেনিশ ওই কার্গো জাহাজটিতে নয় কন্টেইনার সবচেয়ে বিপদজনক রাসায়নিক উপাদান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “কার্গো জাহাজটি ডেনমার্ক ও নরওয়ের এবং সেই সঙ্গে সিরীয় নৌবাহিনীর পাহারায় রয়েছে। বন্দরে গুরুত্বপূর্ণ আরো রাসায়নিক উপকরণ না আসা পর্যন্ত এটি সাগরে আন্তর্জাতিক জলসীমায় অপেক্ষা করবে।”এছাড়া ওই এলাকায় জলসীমার নিরাপত্তা রক্ষায় ডেনিশ এবং নরওয়েজীয় নৌবাহিনীর পাশাপাশি রুশ ও চীনা নৌজাহাজও সার্বিক নিরাপত্তার তদারকিতে নিয়োজিত রয়েছে।
