২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে আবার বিক্ষোভ

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককে নতুন করে প্রতিবাদ বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ ।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 07:00 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সরকার-বিরোধী বিক্ষোভকারীরা আগামী সপ্তাহে রাজধানী অচল করে দেয়ার যে ঘোষণা দিয়েছে তারই পূর্ব প্রস্তুতি বলে মনে করা হচ্ছে রোববারের এ বিক্ষোভকে।

ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা এবং ইংলাকের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি নিচ্ছে তারা।

বিক্ষোভকারীরা রাজনীতিতে প্রধানমন্ত্রীর ভাই থাকসিন সিনাওয়াত্রার প্রভাব কমানোর চেষ্টা নিয়েছে। আগামী ১৩ জানুয়ারি রাজধানী অচল করার ঘোষণা দিয়েছে তারা।

সঙ্কট নিরসনে ইংলাক ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ঘোষণা এবং সংস্কার প্রস্তাব দিলেও বিক্ষোভকারীরা তা মানতে নারাজ। তাদের দাবি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

ইংলাক ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন। কিন কিন্তু তিনি তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন বলে অভিযোগ করছে বিরোধীরা।

ইংলাকের পদত্যাগের দাবিতে নভেম্বরের শেষ দিক থেকে থাইল্যান্ডে শুরু হওয়া আন্দোলন-বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছে।

ইংলাক সরকার এখনও দেশের উত্তরাঞ্চলের পূর্ণ সমর্থন পাচ্ছে। নির্বাচন হলে তার দলই জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে ।