২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন আধুনিক মডেলের গাড়ি কিনতে পারবেন কিউবানরা

১৯৫৯ সালে কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর এই প্রথম কোনো রকম বাধা ছাড়াই আধুনিক মডেলের গাড়ি কেনার সুযোগ পাচ্ছেন দেশটির অধিবাসীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 04:04 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

এরআগে নতুন গাড়ি কিনতে হলে কিউবার অধিবাসীদের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হত। সরকার এই নিয়ম বাতিল করেছে।বিবিসি জানিয়েছে, শুক্রবার থেকে দেশটিতে গাড়ি কেনার ক্ষেত্রে নতুন আইনটি চালু হয়েছে।যদিও অল্পকিছু ভাগ্যবান মানুষ এই সুবিধা ভোগ করতে পারবেন। কারণ নতুন গাড়ি বিক্রির ক্ষেত্রে কিউবা সরকারের একাধিপত্য বিরাজমান এবং নতুন গাড়ির দাম চারশ’ শতাংশ বা তার বেশি বাড়িয়ে ধরা হয়েছে।দেশটির কমিউনিস্ট সরকার তাদের অর্থনৈতিক সংস্কারের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। যার সাম্প্রতিকতম অংশ হিসেবে নতুন গাড়ি বিক্রির ক্ষেত্রে বাধা তুলে নেয়ার এই সিদ্ধান্ত।তবে এই বিশেষ সুবিধা শুধুমাত্র জ্যেষ্ঠ কর্মকর্তা, শীর্ষ অ্যাথলেট ও অভিনয়শিল্পীরা পাবেন।রাষ্ট্রীয় মালিকানাধীন বিক্রয় কেন্দ্র থেকে নতুন গাড়ি কিনতে তাদের আর সরকারের অনুমতি নিতে হবে না। যদিও নতুন গাড়ির দাম বেশিরভাগ নাগরিকের ক্রয় ক্ষমতার আওতার বাইরে।উদাহরণ হিসেবে বিবিসির প্রতিনিধি সারাহ রেইন্সফোর্ড হাভানা থেকে জানান, একটি নতুন ফ্রঁজেরো ৫০৮ মডেলের গাড়ি কিউবার রাজধানীর কোনো শো-রুম থেকে কিনতে হলে দুই লাখ ৬২ হাজার মার্কিন ডলার খরচ করতে হবে। যেখানে যুক্তরাজ্য থেকে এই গাড়িটিই আট ভাগেরও কম দামে কেনা যায়।কিউবায় ব্যবহৃত গাড়িও খুব একটা সস্তা নয়। পাঁচ বছরের পুরনো ফ্রঁজেরো ২০৬ মডেলের গাড়ি কিনতেও এখানে ৮৫ হাজার মার্কিন ডলার খরচ করতে হয়।যেখানে কিউবার বেশির ভাগ লোকের মাসিক মাথাপিছু আয় মাত্র ২০ মার্কিন ডলারের মতো।এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়ি বিক্রি থেকে যে মুনাফা হবে তার কিছু অংশ দেশটির পুরাতন গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানো হবে।