২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ

সিরিয়ার রাজধানী দামেস্ক ও কেন্দ্রীয় শহর হমসের কাছে দুটি বড় ধরনের গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রাজধানীসহ আশপাশের এলাকায় এবং ভূমধ্যসাগরের উপকূলীয় প্রদেশ হমসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 03:37 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তা ও সরকারবিরোধী আন্দোলনকারীরা।আন্দোলনকারীদের ধারণ করা দামেস্কর বিস্ফোরণের ভিডিওতে দেখা যায়, কয়েকটি অন্ধকার ভবনের পেছনে দিগন্তে উজ্জল আলোর আভা।সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ তেলমন্ত্রী সুলেইমান আল আব্বাসকে উদ্ধৃত করে জানিয়েছে, দুটি বিস্ফোরণের আগুন ঘটনার পরপরই নিয়ন্ত্রণে আনা হয়েছে। সুলেইমান ঘটনার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের দায়ী করেছেন।এনএএনএ’র খবরে বলা হয়েছে, দামেস্কর হামলায় বড় ধরনের আগুন চারদিকে ছড়িয়ে পড়েছিল এবং বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুই এলাকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে সারা দক্ষিণ সিরিয়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে।লেবাননের সীমান্ত শহর তেল কালাখে দ্বিতীয় বিস্ফোরণের স্থলে আগুন ধরে যায়। ওই আগুন লেবাননের সীমান্ত অঞ্চল থেকে দেখা গেছে বলে জানিয়েছে লেবাননি গণমাধ্যমগুলো।