২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে পুলিশের সঙ্গে ব্রাদারহুডের সংঘর্ষে নিহত ১৩

মিশরজুড়ে মুসলিম ব্রাদারহুড সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে ১৩ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 12:02 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

দেশজুড়ে ব্রাদারহুডকর্মীদের ওপর চালানো দমনাভিযানের প্রতিবাদকালে শুক্রবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।২০১৩ সালের জুলাইয়ে সেনাবাহিনী প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে মুরসির ইসলামপন্থী সমর্থকরা প্রায় প্রতিদিন প্রতিবাদ-বিক্ষোভ করে আসছে।এমনকি গত সপ্তাহে সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করলেও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি।দমনাভিযানে ব্রাদরহুডের প্রতিবাদ করার সামর্থ্য কমলেও পুরোপুরি ভেঙে পড়েনি। প্রতিবাদ করার জন্য গোষ্ঠীটি এখন এর ছাত্র সদস্যদের ওপর নির্ভর করছে। তারা মিশরের বর্তমান শাসকদের ‘জান্তা সরকার’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে।ঘটনার দিন কায়রোর নসর সিটিতে বুলেটপ্রুফ ভেস্ট পরা দাঙ্গা পুলিশ পাথর ও পটকা নিক্ষেপরত বিক্ষোভকারীদের লক্ষ করে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। শুক্রবার জুমার নামাজের পর সারা দেশেই এ ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব সংঘর্ষে কায়রোর বিভিন্ন এলাকায় পাঁচজন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, গুলিতে জখম হয়ে এসব মানুষের মৃত্যু হয়েছে।নিহতদের মধ্যে একজনকে ব্রাদারহুড সমর্থকরা গুলি করে হত্যা করেছে। বিক্ষোভকারী ব্রাদারহুড সমর্থকরা ওই ব্যক্তির বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের উদ্দেশ্য করে কটু কথা বলে ওই ব্যক্তি। এতে তাকে গুলি করে হত্যা করে ব্রাদারহুড সমর্থকরা।মেডিকেল ও নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়ায় এক পুরুষ বিক্ষোভকারী ও এক নারী গুলিতে নিহত হয়েছেন। নিহত নারী বিক্ষোভকারী নাকি পথচারী তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সূত্রগুলো।সুয়েজ খালের নিকটবর্তী শহর ইসমাইলিয়ায় জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করলে গুলিতে আরো দুজন নিহত হন।কায়রোর দক্ষিণপশ্চিমের গ্রাম প্রধান প্রদেশে ফেউয়ামে এক ছাত্রসহ তিন বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছেন, তাদের বুকে ও মাথায় গুলি লেগেছে।এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর মিনিয়া’য় আরেকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র গুলিতে নিহত হয়েছেন। সারা দেশে ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।অস্ত্র বহন করার দায়ে ব্রাদারহুডের ১২২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।