২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুচিত্রা সেনের শারিরীক অবস্থার অবনতি

বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী সুচিত্রা সেনের শারিরীক অবস্থার অবনতি হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেছে অনেকটাই। শুরু হয়েছে শ্বাসকষ্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 09:19 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার সকাল থেকেই শারিরীক অবস্থার এ অবনতি হওয়ায় তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে।

শ্বাসকষ্ট ও ফুসফুস সংক্রমণ নিয়ে ২৩ ডিসেম্বরে হাসপাতালে ভর্তি হন ৮২ বছর বয়স্ক সুচিত্রা সেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সুচিত্রা সেনের শ্বাসকষ্ট হচ্ছে। তার হৃদস্পন্দনও নিয়ন্ত্রণে নেই। বৃহস্পতিবারের তুলনায় সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়েছে।

তবে তার রক্তচাপ স্থিতিশীল আছে এবং তিনি হালকা খাবার খেতে পারছেন।চিকিৎসকরা প্রতিটি মুহূর্তেই সুচিত্রার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছে জি নিউজ।