২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় বোমা বিস্ফোরণ, নিহত ১১

সোমালিয়ায় একটি হোটেলের বাইরে একঘণ্টার মধ্যে পরপর তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের সময় হোটেলটিতে দেশটির অনেক সরকারি কর্মকর্তা অবস্থান করছিলেন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 12:58 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

পুলিশ জানায়, বুধবার রাজধানী মোগাদিশুর জাজিরা হোটেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।প্রথম দুইটি বোমা কয়েক মুহূর্তের ব্যবধানে বিস্ফোরিত হয়। ঘণ্টাখানেকের মধ্যে একটি গাড়িতে তৃতীয় বোমাটি বিস্ফোরিত হয়। যদিও নিরাপত্তা বাহিনী তল্লাশি চালানোর পরই ওই গাড়িটিকে হোটেলের ভেতরে ঢুকতে দিয়েছিল।প্রথম দুইটি বোমার মধ্যে অন্ততপক্ষে একটি আত্মঘাতী ছিল বলে জানিয়েছে পুলিশ।তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু ইসলামপন্থী জঙ্গিদল আল শাবাব গত আড়াই বছর ধরে মোগাদিশুতে এ ধরনের হামলা চালিয়ে আসছে।প্রত্যক্ষদর্শী আবদুল্লাহি হুসেইন যিনি হোটেলটির ৩০০ মিটার পেছনে একটি বাড়িতে বাস করেন তিনি বলেন, “আমরা প্রথমে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাই এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী গোলাগুলি শুরু করে। কয়েক মিনিট পর সেখানে আরেকটি বিস্ফোরণ হয় এবং আরো গোলাগুলি হয়।“বেসরকারি অ্যাম্বুলেন্স সেবার পরিচালক আব্দিকাদির আব্দিরেহমান রয়টার্সকে বলেন, ওই ঘটনায় অন্ততপক্ষে ১১ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।এই হামলার ঘটনাটি সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দুই দশকের সংঘর্ষের পর গতবছর তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।সোমালিয়ার নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে প্রায় ১৮ হাজার আফ্রিকান শান্তিরক্ষী বাহিনীর ওপর নির্ভরশীল। এছাড়া মৌলিক চাহিদা পূরণের জন্য দাতা দেশগুলো আফ্রিকার এই দেশটিকে প্রতি বছর কয়েকশ’ মিলিয়ন ডলার সহায়তা দিয়ে থাকে।২০১১ সালের অগাস্টে আফ্রিকার সেনাবাহিনী অন্যান্য বড় শহরগুলোর মতো রাজধানী মোগাদিশু থেকেও আল শাবাব বাহিনীকে তাড়িয়ে দেয়। তবে প্রত্যন্ত অঞ্চলে আল শাবাব বাহিনীকে এখনো তারা কাবু করতে সক্ষম হয়নি।