২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে ফিরেছেন থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভ নতুন করে শুরুর হুমকির মুখেও একতার বহিঃপ্রকাশ ঘটিয়ে প্রথা অনুযায়ী নববর্ষ উদযাপন করতে রাজধানী ব্যাংককে ফিরেছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 07:42 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

দেশে রাজনৈতিক সঙ্কট নিরসনে আগাম নির্বাচন ঘোষণা করে তত্ত্বাবধায়ক নেত্রী হিসাবে দায়িত্বরত ইংলাক এক সপ্তাহেরও বেশি সময় ব্যাংককের বাইরে উত্তরাঞ্চলে সমর্থকদের ঘাঁটিতে ছিলেন। বুধবার সকালের দিকে তিনি ব্যাংককে ফেরেন।সামরিক বাহিনীর প্রধানদের নিয়ে ব্যাংককে ফেরেন ইংলাক। এরপর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদেরকে নিয়ে রাজা ভূমিবল আদুলায়েদেজের প্রাইভি কাউন্সিলের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত জেনারেল প্রেম তিনসুলানন্দার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।নববর্ষের বার্তায় থাই রাজা দেশে শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠা এবং দেশবাসীকে এক হওয়ার আহ্বান জানান। ইংলাক সিনাওয়াত্রাও এর আগে নববর্ষ উদযাপন উপলক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।নববর্ষ উপলক্ষে সাময়িক বিরতির পর সরকার বিরোধীদের নতুন করে বিক্ষোভ শুরুর হুমকির মুখেও ওই আহ্বান জানান ইংলাক।কিন্তু বিরোধীরা এ পর্যন্ত ইংলাকের সঙ্কট নিরসনের সব প্রচেষ্টাই ব্যর্থ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষিত আগাম নির্বাচন এবং স্বাধীন সংস্কার পরিষদও গড়ার প্রস্তাব দুয়েরই বিরোধিতা করছে তারা।ইংলাক ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন। কিন কিন্তু তিনি তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন বলে অভিযোগ করছে বিরোধীরা।ইংলাকের পদত্যাগের দাবিতে নভেম্বরের শেষ দিক থেকে থাইল্যান্ডে শুরু হওয়া আন্দোলন-বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ৮ জন নিহত হয়েছে। গত ৫ দিনে কয়েকটি স্থানে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।