২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচণ্ড তাপদাহে আর্জেন্টিনায় সাতজনের মৃত্যু

প্রচণ্ড তাপদাহে গত সপ্তাহে আর্জেন্টিনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মৃত ব্যক্তিদের অধিকাংশই বয়োবৃদ্ধ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 10:42 AM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার আর্জেন্টেনীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।প্রচণ্ড তাপদাহের সঙ্গে বিদ্যুৎহীনতা যোগ হয়ে পরিস্থিতি আরো অসহনীয় করে তুলেছে। বিদ্যুৎ না থাকায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবিধাও নিতে পারছে না লোকজন।দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সান্তিয়াগো দেল এস্তেরো ও আশপাশের বেশ কয়েকটি প্রদেশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে গেছে।আবহাওয়াবিদরা বলেছেন, ১৯০৬ সালে তাপমাত্রার রেকর্ড করা শুরু হওয়ার পর থেকে এটিই সবচেয়ে মারাত্মক তাপদাহ।তাপদাহে মৃত ব্যক্তিরা সবাই সান্তিয়াগো দেল এস্তেরোর বাসিন্দা ছিলেন। এলাকাটি রাজধানী বুয়েনস এইরেস থেকে ১১শ’ কিলোমিটার উত্তরে।দিনের মধ্যভাগে ওই এলাকার লোকজনকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রদেশটির কয়েকশত লোককে জরুরী চিকিৎসা সেবা দেয়া হয়েছে।