২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণ, তীব্র উত্তেজনা

ইসরায়েলের উত্তরাঞ্চলে দুটো রকেট হামলার পর লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। সেনাবাহিনী একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 08:49 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবাননে ট্যাংক থেকে তিনটি গোলাবর্ষণের কথা বলেছে। লেবাননের যেখান থেকে কাতিউশা রকেট ছোড়া হয়েছে সে জায়গা লক্ষ্য করে এ গোলা হামলা করা হয় বলে জানায় ইসরায়েল।লেবাননের ছোড়া রকেট আঘাত হানে খায়রাত সোমার পশ্চিমে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি সেনা বেতার।ইসরায়েল কর্তৃপক্ষ বলেছে, লেবানন থেকে ৫ টি রকেট ছোড়া হয়েছে। তবে এর মধ্যে একটি বা দুটি ইসরায়েলের সীমান্ত শহর সোমায় আঘাত হেনেছে।দুই সপ্তাহ আগে দুই দেশের সীমান্তে গুলিবিনিময়ে দুপক্ষের সেনা নিহত হওয়ার পর বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এ ঘটনায় তা আরো তীব্র আকার ধারণ করেছে।২০০৬ সাল থেকে লেবানন এবং ইসরায়েল সীমান্তে থেমে থেমে সহিংসতা চলছে। ওই সময় ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের মধ্যে ১ মাসেরও বেশি সময় লড়াই চলেছিল।