২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বাসে বোমা বিস্ফোরণ

মিশরের রাজধানী কায়রোর নাসার শহরে একটি বাসে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 07:33 PM

শহরটির বোমা নিষ্ক্রিয়কারী বাহিনীর প্রধান মিশরীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিস্ফোরণে অন্ততপক্ষে চারব্যক্তি আহত হয়েছেন।

বোমাটি বাসে পেতে রাখা হয়েছিল নাকি বাইরে থেকে ছুঁড়ে দেয়া হয়েছিল এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
দেশটির সরকার ‘মুসলিম ব্রাদারহুড’ কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পরদিনই বাসে বিস্ফোরণের এই ঘটনা ঘটল।