২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানে শান্তিরক্ষী বাড়াচ্ছে জাতিসংঘ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দক্ষিণ সুদানে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সেখানে শান্তিরক্ষীর সংখ্যা প্রায় দ্বিগুণ বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Dec 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

দেশটিতে জাতিসংঘের মানবাধিকার কর্মসূচি বিষয়ক সমন্বয়ক গত ১০ দিনের সহিংসতায় হাজারো মানুষ নিহতের কথা জানানোর পর এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

দক্ষিণ সুদানে ব্যাপকহারে জাতিগত হত্যাযজ্ঞ এবং গণকবরের সন্ধান পাওয়ার খবর আসছে। বর্তমানে দেশটিতে এক ভীতিকর পরিবেশ বিরাজ করছে।

প্রাণের ভয়ে দক্ষিণ সুদানের জাতিসংঘ ঘাঁটিতে নিরাপদ আশ্রয় খুঁজছে ৪৫ হাজার মানুষ। এর পরিপ্রেক্ষিতেই দেশটিতে শান্তিরক্ষী বাহিনীর শক্তি বাড়াতে সেনাসংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

দেশটিতে সেনাসংখ্যা বাড়িয়ে ১২ হাজার ৫শ’ এবং পুলিশের সংখ্যা ১ হাজার ৩২৩ করার পরিকল্পনা রয়েছে জাতিসংঘের।

প্রেসিডেন্ট সালভা কিরের জাতিগত দিনকা গোষ্ঠী এবং তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক ম্যাকারের জাতিগত নুয়ের গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে দক্ষিণ সুদানে চলছে সহিংসতা।

কির এবং ম্যাকারের মধ্যকার ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থেকে দেশটিতে নুয়ের এবং দিনকা জাতিগোষ্ঠীর মধ্যে পুরোদস্তুর সংঘাত বেধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পুরনো খবর:

আরো বাংলাদেশি সৈন্য চাইলেন বান কি মুন
দক্ষিণ সুদানে সহিংসতায় নিহত ‘কয়েক হাজার’