২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের সাবেক প্রধানমন্ত্রী কান্দিল গ্রেপ্তার

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সরকারের সাবেক প্রধানমন্ত্রী হিশাম কান্দিলকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 09:46 AM

Updated : 23 Aug 2022, 07:32 PM

দেশ থেকে পালিয়ে সুদান চলে যাওয়ার প্রাক্কালে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয় বলে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছ বিবিসি।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দক্ষিণ মিশরের একটি পার্বত্য এলাকা থেকে কান্দিলকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারকালে তিনি চোরকারবারীদের সঙ্গে সুদান পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

প্রধানমন্ত্রী থাকাকালে আদালতের একটি আদেশ অগ্রাহ্য করার দায়ে কান্দিলের দুই বছর কারাবাসের সাজা হয়েছিল। ওই আদেশে আদালত, ১৯৯৬ সালে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হওয়া একটি কোম্পানিকে জাতীয়করণ করার নির্দেশ দিয়েছিল।

সেনবাহিনীর হাতে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার দুই মাস পরে সেপ্টেম্বরে অ্যাপিল আদালত কান্দিলের দণ্ডাদেশ স্থগিত করেছিল।

সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতাকারীদের সঙ্গে এক বৈঠকে মুসলিম ব্রাদারহুডসহ মুরসি পক্ষের ইসলামপন্থী গোষ্ঠিগুলোর জোটের নেতৃত্ব দিয়েছিলেন কান্দিল।

ধার্মিক হলেও কান্দিল মুসলিম ব্রাদারহুড বা অপর কোনো ইসলামপন্থী রাজনৈতিক দলের সদস্য ছিলেন না।

অগাস্টে মুসলিম ব্রাদারহুড নেতৃবৃন্দের বিরুদ্ধে কর্তৃপক্ষের চালানো সহিংস দমননীতির সময় কান্দিল তেমন সরব ভূমিকা পালন করেননি। ওই সময় মুরসিপন্থীদের বিরুদ্ধে চালানো অভিযানে শত শত মানুষ নিহত হন এবং মুসলিম ব্রাদারহুডের হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হয়।

২০১২ সালের অগাস্টে মিশরের প্রধানমন্ত্রী নিয়োগকালে ১৯৫৪ সালের পর থেকে মিশরের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী
ছিলেন।