জাপানে ৫.৫ মাত্রার ভূমিকম্প
জাপানের পূর্বাঞ্চলে ৫.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র থেকে জানানো হয়।
শনিবার এই ভূমিকম্প হয় এবং এর পরিপ্রেক্ষিতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।
২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। দেশটির ইতিহাসে ওটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানানো হয়। এরফলে বিশাল সুনামি আঘাত হানে এবং ২৫ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় পরমাণু সমস্যার মুখোমুখি হয়।
ভূমিকম্প ও সুনামির ঘটনায় ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান অথবা নিখোঁজ হন।
