২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে ড্রোন হামলায় ১৫ বরযাত্রী নিহত

ইয়েমেনে কেন্দ্রীয় আল-বায়দা প্রদেশে বরযাত্রীবাহী গাড়িবহরে চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 05:48 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

সরকারি কর্মকর্তারা ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত না করতে পারলেও আদিবাসী ও স্থানীয় গণমাধ্যম সূত্র হামলাটি মার্কিন চালক বিহীন বিমানের বলে জানিয়েছে।

এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ভুল করে চালানো এ বিমান হামলায় বরযাত্রীবাহী গাড়িবহরের ১০ জন তাৎক্ষণিকভাবে নিহত হয়। আর গুরুতর আহত ৫ জন মারা যায় হাসপাতালে নেয়ার পর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সন্ত্রাসবিরোধী বিমান হামলায় বরযাত্রী মারা যাওয়ার খবর পাওয়ার কথা স্বীকার করলেও তা নিশ্চিত কিনা এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

আরব উপদ্বীপের আল কায়েদা (একিউএপি) বিরোধী প্রচারাভিযানে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইয়েমেনে ড্রোন হামলা জোরদার করেছে।