২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সমর্থনে রাস্তায় নামবে থাই ‘লাল শার্টরা’

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের সুরক্ষায় রাস্তায় মিছিলে নামার প্রস্তুতির কথা জানিয়েছে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সমর্থর্ক ‘লাল শার্ট’রা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Dec 2013, 08:52 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

দেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রভাব দূর করতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের আন্দোলনের মধ্যে ইংলাকের সমর্থনে লাল শার্টদের রাস্তায় নামার এ হুমকি ঝুঁকি সৃষ্টি করেছে।

সরকারবিরোধী বিক্ষোভের মুখে ইংলাক সংসদ ভেঙে দিয়ে আগামী ২ ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিলেও বিক্ষোভ থামেনি।

বিক্ষোভকারীরা দেশ পরিচালনার জন্য এ মুহূর্তেই একটি অনির্বাচিত পরিষদ গঠনের দাবি জানাচ্ছে। নির্বাচন এ ‘গণ পরিষদ'-এর অধীনে করতে চায় তারা।

এ পরিস্থিতিতে সরকারের পক্ষ নিয়ে লাল শার্টরা মাঠে নামলে দেশে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইংলাকের সমর্থক ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্র্যাসি এগেইন্সট ডিকটেটরশিপ (ইউডিডি) এর লাল শার্টরা সরকারকে সুরক্ষা দিতে মিছিলে বের করতে পারে বলে জানিয়েছেন তাদেরই নেতা জাতুপর্ণ প্রমপান।

রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইউডিডি’র কাজ হচ্ছে লাল শার্ট এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের নেতা সুদেপ বিরোধীদের একত্রিত করা। সুদেপ যত মানুষ জোগাড় করবেন তার চেয়ে আমাদের পক্ষে আরো বেশি মানুষ জড়ো হবে”।

গত মাস থেকে থাইল্যান্ডে চলছে সরকার বিরোধী বিক্ষোভ৷ ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ চালাচ্ছেন অভিযোগে বিরোধীদলের নেতৃত্বে শুরু হয় এ সরকার বিরোধী গণবিক্ষোভ৷