২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলা ছিলেন আদর্শ গান্ধীবাদী: মনমোহন

বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলাকে প্রকৃতই একজন গান্ধীবাদী বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 07:34 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

ম্যান্ডেলার মৃত্যুর খবর প্রকাশের পরপরই শুক্রবার টুইটারে এক শোকবার্তায় মনমোহন বলেন, ‘একজন মহান মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন। তার মৃত্যু দক্ষিণ আফ্রিকার মতো ভারতের জন্যও অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন আদর্শ গান্ধীবাদী”।

তিনি আরো বলেন, “তার কীর্তি মৃত্যুর পরও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অন্যান্যদের সঙ্গে আমিও তার আত্মার শান্তি কামনা করছি”।

অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর জীবন একসময় নেলসন ম্যান্ডেলার জন্য বড় প্রেরণার উৎস হয়ে উঠেছিল৷ আর সেকারণে ২৭ বছরের কারাভোগ শেষে ম্যান্ডেলা বাইরে বেরিয়ে এসে সশস্ত্র সংগ্রাম ছেড়ে অহিংস আন্দোলন বেছে নিয়েছিলেন৷

‘দ্য হিন্দু’ জানায়, পৃথক আরেকটি বিবৃতিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও ম্যান্ডেলাকে মানবতার অনুপ্রেরণার প্রতীক আখ্যা দিয়ে তার মৃত্যুকে এক মহান নেতার মৃত্যু বলে বর্ণনা করেন।
দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অবদান রাখার জন্য ১৯৯০ সালে ম্যান্ডেলাকে ভারতরত্ন পুরষ্কার দেয়া হয়।