২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার আলোকচিত্র রেকর্ড দামে বিক্রি

দক্ষিণ আফ্রিকার সদ্যপ্রয়াত কিংবদন্তী নেতা নেলসন ম্যান্ডেলার একটি আলোকচিত্র ২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। নিউ ইয়র্কের একটি বেসরকারি শিল্পকর্ম সংগ্রহশালা এটি কিনেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Dec 2013, 12:23 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

এটি দক্ষিণ আফ্রিকায় বিক্রি হওয়া কোনো আলোকচিত্রের জন্য সর্বোচ্চমূল্য বলে আয়োজকদের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে।

আলোকটিত্রটি বিক্রির এই টাকা জোহানেসবার্গে নির্মীয়মান নেলসন ম্যান্ডেলা শিশু হাসপাতাল ও ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ তহবিলে দান করা হবে।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তীতুল্য ২১ ব্যক্তির আলোকটিত্রের একটি সিরিজের অংশ ম্যান্ডেলার এই আলোকটিত্রটি। এটি ধারণ করেছেন আলোকচিত্রী আঁদ্রিয়ান স্টেইরান। আলোকটিত্রটিতে দেখা যায় একটি আয়নায় ম্যান্ডেলার মুখমণ্ডল প্রতিবিম্বত হচ্ছে।

“আমি চেয়েছিলাম মাদিবাকে একটি আয়নায় ধারণ করতে, যেন আমরা দেখতে পাই একটি মানুষের জীবন প্রতিবিম্বিত হচ্ছে,” বলেন স্টেইরান।

ম্যান্ডেলার গোত্রনাম ‘মাদিবা’ সম্বোধন করে স্টেইরান আরো বলেন, তার প্রতিবিম্বিত জীবনের প্রেরণা যেন আমাদের ভবিষ্যতে পাথেয় হয় তাই ছিল এই আলোকচিত্রের লক্ষ্য।