শিশু অপব্যবহার রোধে পোপের কমিটি
ক্যাথলিক চার্চে শিশুদের যৌন অপব্যবহার রোধে এবং ভুক্তভোগীদের সাহায্য সহযোগিতা করার লক্ষ্য নিয়ে একটি ভ্যাটিকান কমিটি প্রতিষ্ঠা করছেন পোপ ফ্রান্সিস।
পোপের সঙ্গে ৮ কার্ডিনাল উপদেষ্টার এক বৈঠকের পর একথা ঘোষণা করেন বোস্টোনের আর্চবিশপ।
বিবিসি জানায়, চার্চের পুরোহিত, নান এবং ভিক্ষুদের হাতে শিশুদের যৌন অপব্যবহারের শিকার হওয়ার ব্যাপারে তথ্য সরবরাহের জন্য জাতিসংঘের জানানো অনুরোধ ভ্যাটিকান প্রত্যাখ্যান করার কিছুদিন পরই পোপ ফ্রান্সিস এ উদ্যোগ নিলেন।
ইতালিতে পুরোহিতদের কোছে যৌন অপব্যাবহারের শিকার হওয়াদের অন্যতম একটি এসোসিয়েশন ভ্যাটিকানের ওপর তেমন ‘আস্থা’ প্রকাশ করেনি।
অার সে কারণে চার্চের বিশ্বাসযোগ্যতা বাড়াতে যৌন অপব্যবহারের বিষয়টি নিয়ে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন পোপ।
এ সপ্তাহের শুরুর দিকে পোপ ফ্রান্সিস বিশ্বব্যাপী পুরোহিতদের কাছে যৌন অপব্যবহারের শিকার হওয়াদের জন্য সমবেদনাও প্রকাশ করেন।
