দিল্লিতে বিধানসভা নির্বাচন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিধানসভা নির্বাচন।
মোট ১১০০ টি বুথে ভোট নেয়া হয়েছে। বিধানসভায় মোট ভোটারের সংখ্যা ১ কোটি ১৯ লক্ষ। এর মধ্যে চার লাখ ভোটার এবারই প্রথম ভোট দিয়েছেন।
৭০টি আসনের প্রতিটিতেই কংগ্রেস প্রার্থী দিয়েছে। বিজেপি দিয়েছে ৬৬টি আসনে।
তবে এবারের নির্বাচনে এ দু’টি দলের বাইরে রয়েছে তৃতীয় একটি দল, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারাও প্রতি আসনে প্রার্থী দিয়েছে। সব মিলিয়ে নির্ধারিত হবে ৮১০ জন প্রার্থীর ভাগ্য।
দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত এবার নিয়ে চতুর্থবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী রোববার(৮ ডিসেম্বর)।
দিল্লি বিধানসভার সঙ্গে অন্য চারটি রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মিজোরামের এই নির্বাচনকে আগামী বছরের লোকসভা ভোটের আগে ‘সেমি ফাইনাল’ বলেই মনে করা হচ্ছে।
