২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিরিয়ায় নিহতের সংখ্যা প্রায় ১,২৬০০০’

সিরিয়ার গৃহযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১২৫,৮৩৫ জনে দাঁড়িয়েছে।এর এক তৃতীয়াংশেরও বেশি বেসামরিক নাগরিক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Dec 2013, 08:23 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ সোমবার এ হিসাব দিয়েছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলেও জানিয়েছে তারা।

সিরিয়ায় আড়াই-বছরের গৃহযুদ্ধ অবসানে প্রাণপন চেষ্টা চালানোর জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সবার কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি।

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ৪ দশকব্যাপী শাসনের বিরুদ্ধে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ কঠোরভাবে দমনাভিযানের মুখে সহিংসতা রূপ নেয় সশস্ত্র বিদ্রোহে।

এরপর থেকে চলমান যুদ্ধে এ পর্যন্ত ৬ হাজার ৬২৭ জন শিশুসহ কমপক্ষে ২৭ হাজার ৭৪৬ জন বিদ্রোহী এবং ৬ হাজার বিদেশি যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সিরিয়ার সশস্ত্র বাহিনীর ৫০ হাজার ৪৩০ জন নিহতের সংখ্যাও হিসাব করেছে সংগঠনটি। তবে এ সংখ্যাও আরো বেশি হতে পারে বলে জানায় তারা।

এছাড়া, লড়াইয়ে আরো কমপক্ষে ৪০ হাজার যোদ্ধা নিহত হয়ে থাকলেও যথপোযুক্ত প্রমাণের অভাবে অবজারভেটরির নিহতের পরিসংখ্যানে এ সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি।