২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নৌ-জাহাজে ধ্বংস করা হবে সিরিয়ার রাসায়নিক অস্ত্র

সিরিয়ার কিছু রাসায়নিক অস্ত্র যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনীর জাহাজে ধ্বংস করা হবে বলে জানিয়েছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা ‘ওপিসিডব্লিউ’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 06:48 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

যুক্তরাষ্ট্র এ অস্ত্র ধ্বংসের জন্য প্রযুক্তি এবং অর্থ সহায়তা দিচ্ছে বলে জানায় তারা।

‘হাইড্রোলাইসিস’ পদ্ধতি ব্যবহার করে অস্ত্রগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হবে।

যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনীর কোন জাহাজটি অস্ত্রগুলো অকার্যকর করার কাজে ব্যবহার করা হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, এটি হতে পারে এমভি ক্যাপ রে। অভিযানের উপযোগী করে তোলার জন্য জাহাজটি আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে।

৩১ ডিসেম্বরের মধ্যে অস্ত্র ধ্বংসের কাজ শেষ হতে পারে বলে জানিয়েছে ওপিসিডব্লিউ।

বিবিসির মধ্যপ্রাচ্য সম্পাদক সেবাস্টিয়ান ইউশের বলেন, আগামী বছরের মাঝামাঝির মধ্যে সিরিয়ার অস্ত্রভাণ্ডার পুরোপুরি ধ্বংসের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরণের সম্ভাবনার আরেকটি ষ্পষ্ট লক্ষণ পওয়া গেল এ ঘোষণায়।

ওদিকে, ওপিসিডব্লিউ আরো জানিয়েছে, ৩৫ টি ফার্ম সিরিয়ার রাসায়নিক অস্ত্রভান্ডার ধ্বংসের আগ্রহ প্রকাশ করেছে। তাদের যোগ্যতা মূল্যায়ন করে দেখা হচ্ছে।