২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায় কারচুপি নিয়ন্ত্রণে তদন্তের ঘোষণা মাদুরোর

সন্দেহজনক সম্ভাব্য মূল্য-কারচুপি নিয়ন্ত্রণে কঠোর তদন্ত-পর্ব শুরুর ঘোষণা দিয়েছেনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশের উচ্চ-মূল্যস্ফীতি কমাতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Nov 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার থেকে অভিযানটি শুরু হবে বলে শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে জানিয়েছেন মাদুরো।

তিনি বলেন, “আমরা মস্কারা করছি না, আমরা সংখ্যাগরিষ্ট অংশের অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার চেষ্টা করছি।”

এ সময় তিনি জানান, চলতি মাসে ১৭০৫টি ব্যবসা ক্ষেত্রে চালানো তদন্তে প্রায় ৯৯ শতাংশের মধ্যেই মূ্ল্য অনিয়ম ধরা পড়েছে।

ভেনেজুয়েলার প্রয়াত সমাজতন্ত্রী নেতা হুগো শ্যাভেজের উত্তরসূরী মাদুরো দাম কমানোর লক্ষ্যে চলতি মাসে দেশটি কোম্পানিরগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন।

“পুঁজিবাদী চক্রগুলো” ভেনেজুয়েলার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে তাকে প্রেসিডেন্ট পদ থেকে জোরপূর্বক সরাতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি।


বিরোধীরা মাদুরোর এই উদ্যোগকে আসছে নির্বাচনে জেতার জন্য “সস্তা ও সাময়িক জনপ্রিয়তা অর্জনের চেষ্টা ও ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা ঢাকার অজুহাত” হিসেবে বর্ণনা করেছে।

চলতি এপ্রিলে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে অর্থনৈতিক সমস্যা, চলতি বার্ষিক ৫৪ শতাংশ হারের মূল্যস্ফীতি ও নিত্য ব্যবহার্য পণ্যের অপ্রতুলতা মাদুরোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

মাদুরো আরো বলেন, “প্রতিদিন তদন্ত চলবে, এতে আমাদের গুপ্ত পুঁজিবাদের হদিস পাওয়া যাবে।”

দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কোম্পানিগুলো উৎপাদন খরচের ওপর এক হাজার শতাংশ দাম ধরে পণ্যের মূল্য নির্ধারণ করছে। তাই ক্ষুদ্র ব্যবসায়ীরাও পণ্যের উচ্চমূল্য নির্ধারণ করতে বাধ্য হচ্ছেন।

সরকারি হারে বৈদেশিক মুদ্রা না পাওয়া যাওয়ায় বিদেশে থেকে পণ্য আমদানিও করতে পারছেন না আমদানিকারকরা।