২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ে হত্যায় বাবা-মা’র যাবজ্জীবন কারাদণ্ড

ভারতে আলোচিত ১৪ বছরের মেয়ে আরুশি তালওয়ার হত্যাকাণ্ডের রায়ে তার বাবা-মায়ে’র যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছে আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 07:33 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার দুপুরে শুরু হওয়া বিচার প্রক্রিয়ার পর আদালত এ রায় ঘোষণা করে।

এর আগে সোমবার আরুশির বাবা রাজেশ এবং মা নুপূর তলওয়ারকে খুন, তথ্য-প্রমাণ লোপাট এবং ভুল তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগে দোষী সাব্যস্ত করে আদালত।

এর মধ্য দিয়ে ঘটনার ৫ বছর পর মেয়ে আরুশি এবং বাড়ির চাকরকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হন বাবা-মা।

বিচারে কৌঁসুলিরা তালওয়ার দম্পতির মৃত্যুদণ্ড চাইলেও তারা বিশিষ্ট পেশাজীবী বলে পাল্টা যুক্তি দেখান তাদের পক্ষের আইনজীবীরা।

২০০৮ সালের মে মাসে দিল্লির বাড়িতে বাবা-মায়ের ঘরের পাশে নিজ ঘরে আরুশি তালওয়ারের গলাকাটা লাশ পাওয়া যায়।

প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের জন্য গৃহকর্মী হেমরাজকে সন্দেহ করা হলেও
একদিন পর বাড়ির ছাদ থেকে তার মৃতদেহ উদ্ধার হওয়ায় সন্দেহের তীর ঘুরে যায় ওই দম্পতির দিকে।

হেমরাজের সঙ্গে আরুশিকে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়ার পর বাবা-মায়ের সঙ্গে বাক-বিতন্ডার সময় তিনি খুন হন বলে অভিযোগ কৌসুলিদের।

হত্যাকাণ্ডে স্বামী রাজেশকে সহযোগিতা করার জন্য নুপুরকে দোষী সাব্যস্ত করে আদালত। তবে কোনো অপরাধ করার কথা অস্বীকার করেন তারা।