২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেরিতে ব্যায়াম শুরু করেও লাভবান হওয়া যায়’

গবেষণায় দেখা গেছে, ষাটোর্ধ্ব যারা ব্যায়াম শুরু করেছেন তারা পরবর্তী আট বছর তাদের ব্যায়াম না করা সঙ্গীদের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যবান ও সুস্থ ছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বয়স ষাটের কোঠা পেরিয়ে যাওয়ার পরও ব্যায়াম শুরু করে শারীরিক অসুস্থতা ও স্মৃতিভ্রংশ সমস্যা এড়ানো যায় বলে সাম্প্রতিক এক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে।

ব্রিটিশ সাময়িকী স্পোর্টস জার্নালের উদ্যোগে অবসরপ্রাপ্ত ৩ হাজার ৫শ’ স্বাস্থ্যবান মানুষের ওপর গবেষণাটি পরিচালিত হয়।

ওই বয়সে যারা ব্যায়াম শুরু করেছেন তারা পরবর্তী আট বছর তাদের ব্যায়াম না করা সঙ্গীদের চেয়ে তিনগুণ বেশি স্বাস্থ্যবান ও সুস্থ ছিলেন।

ব্যায়াম হৃদরোগ, পক্ষাঘাত, বহুমূত্র, স্মৃতিভ্রংশর মতো রোগ ও বিষন্নতার ঝুঁকি হ্রাস করে।

ষাটোর্ধ্ব যারা ব্যায়াম করতে শুরু করেন তারা কারো সহায়তা ছাড়াই গোসল করা ও পোশাক পরার মতো নিত্যদিনের কাজ স্বাভাবিকভাবে করতে পারেন।

এ বয়সে যারা ব্যায়াম করেন না তারা প্রায়ই নিত্যদিনের এসব কাজের জন্য অন্যের ওপর নির্ভর করেন।