২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের নতুন আকাশ প্রতিরক্ষা বিপজ্জনক: আবে

পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জকে অন্তর্ভুক্ত করে চীনের নতুন ‘আকাশ প্রতিরক্ষা অঞ্চল’ ঘোষণার উদ্যোগকে ‘বিপজ্জনক’ পদক্ষেপ বলে অভিহিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 05:22 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

বিরোধপূর্ণ এ দ্বীপপুঞ্জ চীনে ‘দিয়ায়ু’ এবং জাপানে ‘সেনকাকু’ নামে পরিচিত।

শনিবার এ দ্বীপপুঞ্জকে নিজের আকাশ প্রতিরক্ষা সীমানার আওতায় নিয়ে আসার ঘোষণা দেয় চীন।

ঘোষণায় বলা হয়, এ এলাকার আকাশসীমায় অনুমতি ছাড়া কোনো বিমান প্রবেশ করে পরিচয় দিতে ব্যর্থ হলে সেটির বিরুদ্ধে তাৎক্ষণিক জরুরি ব্যবস্থা গ্রহণ করবে চীন।

এ ঘোষণার পর জাপানের প্রধানমন্ত্রী আবে এই প্রথম প্রতিক্রিয়া প্রকাশ করলেন বলে জানিয়েছে বিবিসি।

সোমবার জাপানের পার্লামেন্টে তিনি বলেন, চীনের এ বিপজ্জনক পদক্ষেপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে জাপান উদ্বিগ্ন।

চীনকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে বলার পাশাপাশি বেইজিংকে সংযত থাকারও আহ্বান জানান আবে।