যুক্তরাষ্ট্র-আফগান নিরাপত্তা চুক্তি নিয়ে বিতর্ক
আফগানিস্তানে শুরু হওয়া চার দিনব্যাপী লয়া জিরগা অধিবেশনে কাবুল-ওয়াশিংটন দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি (বিএসএ) নিয়ে আলোচনা চলছে।
প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, এ চুক্তি সই হলে আফগানিস্তানে ১৫ হাজার পর্যন্ত বিদেশি সেনা থাকতে পারবে।
বৃহস্পতিবার লয়া জিরগা বা গ্র্যান্ড কাউন্সিলের উদ্বোধনী ভাষণে কারজাই একথা বলেন।
তিনি জানান, আলোচনার টেবিলে একমাত্র ইস্যু হচ্ছে নিরাপত্তা চুক্তিটি সই হবে কিনা সেটি। আর কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না বলেই তিনি মনে করছেন।
চুক্তিটি সই হলে ১০ থেকে ১৫ হাজার বিদেশি সেনার মধ্যে কেবল মার্কিন সেনাই নয়, নেটোসহ তুরস্কের মতো দেশগুলোর সেনা থাকতে পারে বলেও জানান কারজাই।
