২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনেডির সমাধিতে ওবামা-ক্লিনটনের শ্রদ্ধা

যুক্তরাষ্ট্রের প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বারাক ওবামা ও বিল ক্লিনটন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 11:01 AM

Updated : 13 Oct 2022, 03:04 PM

কেনেডির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে তারা শ্রদ্ধা জানিয়েছেন বলে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে।

আর্লিংটনের জাতীয় সমাধিতে বর্তমান প্রেসিডেন্ট ওবামা ও সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন একসঙ্গে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় কেনেডির পরিবারের সদস্যরা ছাড়াও, সাবেক মার্কিন ফার্স্টলেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঐতিহ্যবাহী করুণ সুর বাজানো হয়।

শুক্রবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট কেনেডির হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্ণ হবে।

এরআগে ওবামা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডাল অব ফ্রিডমে ভূষিত করেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে।

ক্লিনটন ছাড়াও অপরা উইনফ্রে, প্রয়াত নভোচারী শেলি রাইড এবং নারীবাদী গ্লোরিয়া স্টেইনিম চলতি বছর প্রেসিডেন্সিয়াল মেডাল অব ফ্রিডম পদক পেয়েছেন।

এই পদকের আধুনিক রূপটি কেনেডির হাত দিয়েই বাস্তবায়িত হয় কিন্তু প্রথম পদক দেয়ার অনুষ্ঠানের আগেই তিনি নিহত হন।