২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে থানায় হামলা, নিহত ১১

চীনের পশ্চিমাঞ্চলীয় অশান্ত রাজ্য শিনজিয়াংয়ে একটি থানায় হামলা চালানোকালে কুঠারধারী নয় ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। এর আগে হামলাকারীদের আঘাতে দুই পুলিশ নিহত হয়।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 01:32 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

রোববার চীনের রাষ্ট্রিয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য ডন।

শনিবার বিকেলে শিনজিয়াংয়ের কাশগড় জেলার সেরিকবুয়া টাউনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিনহুয়া। এ ঘটনায় আরো দুই পুলিশ কমর্কর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।

আক্রমণকারীরা কুঠার ও ছুঁরি নিয়ে থানাটিতে হামলা চালায়।

তবে মিউনিখ ভিত্তিক বিশ্ব উইঘুর কংগ্রেসের মুখপাত্র দিলশাত রক্ষিত জানিয়েছেন, উইঘুররা প্রতিবাদ বিক্ষোভ করছিল, সহিংসতার জন্য চীনা সশস্ত্র ব্যক্তিরা দায়ী।