২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১০

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2013, 11:29 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

শনিবার ওই বিস্ফোরণে আরো অন্তত ২০ জন নাগরিক আহত হন। তবে কোনো পক্ষ ওই হামলার দায়িত্ব নেয়নি।

যে সম্মেলন কেন্দ্রে দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আফগান উপজাতীয় প্রবীণ (লয়া জিরগা) নেতাদের বৈঠকের কথা রয়েছে তার পাশেই শনিবার ওই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে বলে বিবিসি জানিয়েছে।

সেনাবাহিনীর তল্লাশিদল একটি গাড়িকে চ্যালেঞ্জ করার পরপরই তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।