২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাপকহারে উজাড় হচ্ছে আমাজন

২০১২ সালের অগাস্ট এবং গত জুলাই মাসের মধ্যে আমাজন বনাঞ্চল উজাড় ২৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ব্রাজিল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2013, 09:58 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

বন ধ্বংস দীর্ঘদিন কমে থাকার পর সম্প্রতি আবার তা বেড়েছে। সরকার এ প্রবণতা ঠেকানোর চেষ্টা করছে।

বন উজাড় রোধে তদারকি কার্যক্রম শুরুর পর থেকে গত বছর ব্রাজিলে এ প্রবণতা কমে এসেছিল।
কিন্তু ২০১২ সালের অগাস্ট থেকে গত জুলাই মাস পর্যন্ত পরিসংখ্যানে দেখা গেছে, আমাজনের ৫,৮৪৩ স্কয়ার কিলোমিটার বন উজাড় হয়ে গেছে। এর আগের ১২ মাসে যা ছিল ৪,৫৭১ স্কয়ার কিলোমিটার।

ব্রাজিলের বন সংরক্ষণ আইনের বিতর্কিত সংস্কার কার্যক্রমের কারণে বনাঞ্চল ধ্বংস বেড়েছে বলে অভিযোগ করেছে পরিবেশ আন্দোলন কর্মীরা।

বন সংরক্ষণ আইন পরিবর্তনের কারণে খামার গড়ে উঠে কমে গেছে বনের সংরক্ষিত এলাকাগুলো।
তাছাড়া, নতুন আইনের আওতায় ২০০৮ সালের আগে কয়েকটি জায়গায় বন উজাড়ের অপরাধও ক্ষমা করা হয়েছে।

ব্রাজিলের কৃষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রেসিডেন্ট দিলমা রৌসেফের কয়েকদফা ভোটের পর আইনে এ পরিবর্তন আনা হয়।