২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাচ্যুত করার আগে অপহরণ করা হয় মুরসিকে

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বলেছেন, সামরিক বাহিনী তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার একদিন আগে অপহৃত হয়েছিলেন তিনি। রিপাবলিকান গার্ডরা তাকে একটি নৌ-ঘাঁটিতে নিয়ে গিয়ে আটকে রাখে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Nov 2013, 06:06 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

মিশরের সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি ৩ জুলাইয়ে মুরসিকে ক্ষমতাচ্যুত করে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ঘোষণা করার পর থেকে তার অবস্থান সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি।

এবার মুরসি নিজে জনগণের কাছে লেখা একটি চিঠিতে ওই সময়কার ঘটনা সম্পর্কে জানালেন। টেলিভিশনে চিঠিটি পড়ে শোনান তার আইনজীবী মোহাম্মদ দামাতি।

এর মধ্য দিয়ে মুরসি প্রথম এই ইঙ্গিত দিলেন যে, ২ জুলাই থেকেই তার ইচ্ছার বিরুদ্ধে তাকে আটকে রাখা হয়েছে।