২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, ৪ জনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ের বিকরলি এলকায় একটি সাততলা ভবনে আগুন লেগে অন্ততপক্ষে চারজন নিহত ও আটজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 10:35 AM

Updated : 23 Aug 2022, 07:15 PM

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রাত ৩ টার দিকে ওই ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। একটি বৈদ্যুতিক মিটারের ক্যাবল বক্স থেকে আগুনের সূত্রপাত। পরবর্তী সময়ে ওই ক্যাবল পুড়ে পুড়ে আগুন ভবনের অন্যত্র ছড়িয়ে পড়ে।

সকাল সাড়ে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবরটির সব বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।