‘অন্য পুরুষের সঙ্গে জড়ালে খোরপোশ নয়’
অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় স্বামীর কাছ থেকে ভরণপোষণ পেতে ভারতের এক নারীর করা আবেদন খারিজ করে দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত।
শনিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ৩৮ বছর বয়সী ওই নারীর আবেদন খারিজ করে তার স্বামীর বিবাহ বিচ্ছেদের আবেদন গ্রহণ করেছে আদালত।
রায়ে বলা হয়েছে, “কোনো স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে তিনি স্বামীর কাছে ভরণপোষণের ব্যয় দাবি করতে পারেন না এবং তার নিজের ত্রুটির কারণে তিনি কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবেন না।”
১৯৯২ সালে এই দম্পতির বিয়ে হয়। স্বামীর চেয়ে স্ত্রী দুই বছরের ছোট। ১২ বছরের একটি ছেলে রয়েছে তাদের ঘরে।
রাত পৌনে ৮টার দিকে বাসায় ফিরে তার স্ত্রী বলেন, এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু স্ত্রীর ওই বান্ধবীর কাছে জিজ্ঞেস করলে তাদের দেখা হয়নি বলে জানান তিনি।
আবেদনে বলা হয়, পরদিন তার স্ত্রী স্বীকার করেন এক প্রতিবেশীর সঙ্গে হোটেলে গিয়েছিলেন তিনি।
তার অনুপস্থিতিতে ওই লোক প্রায়ই বাসায় আসতেন এবং প্রতিবেশিরা তাদের দুজনকে একসঙ্গে দেখেছেন বলেও আবেদনে দাবি করা হয়।
এরপর ২০০৫ সালের ডিসেম্বরে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন তিনি।
আদালতের রায়ে বলা হয়, স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্কের বিশ্বাস ভেঙেছেন স্ত্রী। তাই স্বামীকে আর তার বৈবাহিক সম্পর্ক অব্যাহত রাখতে বলা যাবে না।
