‘মার্কিনিদের ওপর হিজবুল্লাহকে হামলার উস্কানি’
লেবাননি বেসামরিক বাহিনী হিজবুল্লাহর সদস্য মনে করে কিছু লোককে অর্থের বিনিময়ে সুরিনামে ঘাঁটি করে মার্কিনিদের ওপর হামলার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দেশি বুত্রেসের পুত্র দিনো বুত্রেস।
শুক্রবার নিউইয়র্কে সাউদার্ন ডিস্ট্রিক আদালতে এ অভিযোগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনজীবীরা।
দিনো বুত্রেসের বিরুদ্ধে ওই আদালতে ড্রাগ বহনের একটি মামলা চলাকালে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনজীবীরা নতুন অভিযোগটি আদালতে গোচরে আনেন।
দিনোর আইনজীবীরা সরকারি আইনজীবীদের এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, “সে কখনোই কোনো সন্ত্রাসী সংগঠনের সমর্থক ছিলো না এবং এ ধরনের কোনো সংগঠনকে সহায়তা করার চেষ্টাও করেনি।”
দিনো বুত্রেস তার নিজ দেশ সুরিনামের সন্ত্রাসবিরোধী সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। গত অগাস্টে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের অভিযোগে পানামা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে নিউইয়র্কে পাঠিয়ে দেয়া হয়।
হিজবুল্লাহর সদস্য পরিচয়দানকারী যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা ও অন্যান্য কিছু লোকের সঙ্গে দিনো কথা বলছেন এমন রেকর্ড যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের হাতে আছে বলে অভিযোগে জানানো হয়েছে।
অভিযোগে বলা হয়, প্রাথমিকভাবে ২ মিলিয়ন ডলারের বিনিময়ে হিজবুল্লাহর যোদ্ধাদের সুরিনামে স্থায়ী ঘাঁটি করার আমন্ত্রণ জানিয়েছিলেন দিনো।
১৯৯৭ সালে হিজবুল্লাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়।
