ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সশস্ত্র দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
কয়েক দিনের মধ্যে ত্রিপোলিতে এটি দ্বিতীয় দফা সংঘর্ষ। একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হয়।
এ সংঘর্ষে বিমান বিধ্বংসী বন্দুক এবং রকেট চালিত গ্রেনেড ব্যবহার করা হয়। গত একমাসের মধ্যে এটা ত্রিপলির সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।
নিহত নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে মিসরাতা শহরের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সুখ আল-জুমা এলাকায় হামলা চালায়।
২০১১ সালে লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমকতাচ্যুত এবং নিহত হওয়ার পর থেকেই সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে হিমসিম খাচ্ছে ত্রিপোলি সরকার। গাদ্দাফি বিরোধী লড়াইয়ে এসব সশস্ত্র গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
