২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক তালেবানের নতুন প্রধান ‘ফজলুল্লাহ’

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মোল্লা ফজলুল্লাহকে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Nov 2013, 09:36 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

টিটিপি’র সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদ গত শুক্রবার যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হওয়ার পর বৃহস্পতিবার ফজলুল্লাহকে নিয়োগ দেয়া হল বলে জানিয়েছেন এক তালেবান মুখপাত্র।

মোল্লা ফজলুল্লাহ খুবই কট্টরপন্থি একজন তালেবান কমান্ডার্। সোয়াত উপত্যাকায় একাধিক ইসলামিক বেতার সম্প্রচারের কারণে সবাই তাকে ‘মোল্লা রেডিও’ নামে চেনে।

তার লোকেরই গত বছর নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইকে গুলি মারার চেষ্টা চালিয়েছিল।

তালেবানের তত্বাবধায়ক নেতা আসমাতুল্লাহ শাহীন গোপন এক স্থান থেকে এক সংবাদ সম্মেলনে নতুন তালেবান নেতার নাম ঘোষণা করেন।

তালেবান প্রধান নির্বাচিত হয়েই ফজলুল্লাহ সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে সরকারের সঙ্গে তালেবানের শান্তি চুক্তির আশা মুখ থুবড়ে পড়েছে।