দাঁত পরিচর্যা হৃদরোগের ঝুঁকি কমায়
নিয়মিত দাঁতের যত্ন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথ’ এর নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
গবেষণায় দেখা গেছে, নিয়মিত মুখ, দাঁত ও মাড়ির যত্ন আথারোস্ক্লেরসিস-এর ঝুঁকি কমিয়ে দেয়। এতে করে হৃদরোগ এবং স্ট্রোক ও মৃত্যু ঝুঁকি কমে আসে।
দাঁতে প্লাক জমে গেলে হৃৎপিণ্ডের ধমনী সংকুচিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা দেখা দেয়।
গবেষকরা বলছেন, দাঁতের বিভিন্ন রোগ ও মাড়িতে ব্যাকটেরিয়ার অবস্থান ও প্রকৃতির ওপর আথারোক্লেরোসিসের আক্রান্ত হওয়ার আশঙ্কার যোগসূত্র আছে।
‘ওরাল ইনফেকশনস এন্ড ভাসকুলার এপিডেমিওলোজি স্টাডি’ (আইএনভিইএসটি) শীর্ষক এই গবেষণা চালানো হয় উত্তর ম্যানহাটনের ৬০ থেকে ৭৬ বছর বয়সী ৪২০ জনের ওপর। তাদের দাঁতে কোন সংক্রমণ আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এতে।
