২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পিঙ্ক স্টার’ : বিশ্বের সবচেয়ে দামী হীরা

এ পর্যন্ত নিলামে ওঠা হীরাগুলোর মধ্যে সবচেয়ে দামী হীরা হতে যাচ্ছে ‘পিঙ্ক স্টার’। ৫৯ দশমিক ৬ ক্যারাটের এ হীরাটির মূল্য ধরা হয়েছে ৬ কোটি ডলার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Nov 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

আগামী ১৩ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় পিঙ্ক স্টার নিলামে তুলবে নিলামকারী প্রতিষ্ঠান সথবি।

বর্তমানে নিউইয়র্কে সথবির শোরুমে হালকা বেগুনি আভাযুক্ত গোলাপি এই হীরাটির প্রদর্শনী চলছে।

গোলাপির বিভিন্ন শেডযুক্ত শৌখিন হীরাগুলোর মধ্যে বর্তমানে পিঙ্ক স্টারই সবচেয়ে বড় হীরা বলে জানান সথবির আন্তর্জাতিক অলঙ্কার বিভাগের ইউরোপ ও মধ্যপ্রাচ্য জোনের চেয়ারম্যান ডেভিড বেনেট।


এই হীরাটি আলোর প্রতিফলনে ও রাসায়নিক গঠনে সব হীরার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ও এ ধরনের হীরা অত্যন্ত দুর্লভ বলে জানান তিনি।

সথবির দেয়া তথ্যানুযায়ী, ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে ‘পিঙ্ক স্টার’কে তুলে আনা হয়। খনি থেকে তুলে আনা কাটা ও পলিশবিহীন মূল হীরক খণ্ডটি ছিল ১শ’ ৩২ দশমিক ৫ ক্যারাটের। কেটে পলিশ করে একে ‘পিঙ্ক স্টার’ করে তোলার পর এটি ৫৯ দশমিক ৬ ক্যারাটের দারুণ আকর্ষণীয় হীরায় পরিণত হয়।