২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে উভয়লিঙ্গের বৈশিষ্ট্যযুক্ত শিশুদের আইনি স্বীকৃতি

ইউরোপের প্রথম দেশ হিসেবে উভয়লিঙ্গের বৈশিষ্ট্যযুক্ত বাচ্চাদের ‘পুরুষও না, নারীও না’ এমন তালিকার অর্ন্তভুক্ত করে রেজিস্ট্রি করার আইনি সিদ্ধান্ত গ্রহণ করেছে জার্মানি। এর জন্য ‘অনির্ধারিত লিঙ্গ’ নামে লিঙ্গীয় বিবেচনার তৃতীয় একটি বিভাগ তৈরি করেছে দেশটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 03:25 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

এরপর থেকে জার্মানিতে জন্ম নেয়া শিশুদের লিঙ্গ নির্ধারণ করতে সমস্যা হলে তাদের পিতামাতারা আইনানুযায়ী জন্মসনদে লিঙ্গের জায়গা ফাঁকা রাখতে পারবেন।

সদ্য জন্মগ্রহণকারী শিশুদের পিতামাতাকে জন্মসনদে উল্লেখ করার জন্য সন্তানের লিঙ্গ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার চাপ থেকে মুক্ত করতে সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

বিশ্বে প্রতি ২ হাজার মানুষের মধ্যে একজনের উভয়লিঙ্গের বৈশিষ্ট্য হয়ে থাকে।