২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফেইসবুকের আয় বেড়েছে ৬০ শতাংশ’

বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকের তৃতীয় ত্রৈমাসিক আয় ২.০২ বিলিয়ন মার্কিন ডলার। কোম্পানিটি জানিয়েছে বিজ্ঞাপনের কারণে তাদের আয় ৬০ শতাংশ বেড়েছে এবং তাদের মুনাফা ৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রয়টার্

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বিজ্ঞাপন থেকে ফেইসবুকের আয় ৬৬ শতাংশ বেড়ে ১.৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর এই আয়ের অর্ধেকের বেশি এসেছে মোবাইলের বিজ্ঞাপন থেকে।

এক সংবাদ সম্মেলনে ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, “এই ত্রৈমাসিকে আমাদের অর্জনের শক্তিশালী এ ফলাফল জানিয়ে দিয়েছে আমাদের কোম্পানিকে পরবর্তী ধাপে উন্নীত করার জন্য আমরা প্রস্তুত।“

“এটা দেখতে খুবই চমৎকার যে ফেইসবুক কীভাবে একটি কোম্পানিতে পরিণত হচ্ছে।“

বুধবার কয়েক ঘণ্টার লেনদেনে ফেইসবুকের শেয়ারের মূল্য ১৫ শতাংশ বেড়েছে। যা জুলাইয়ের তুলনায় প্রায় দ্বিগুণ। জুলাইতেই মোবাইল বিজ্ঞাপন থেকে প্রচুর আয়ের খবর প্রথমবার জানিয়েছিল ফেইসবুক।

জুকারবার্গ ফেইসবুককে একটি ‘মোবাইল কোম্পানি’ হিসেবে বর্ণনা করে আরো বলেন, তাদের অর্ধেকের বেশি ব্যবহারকারী শুধুমাত্র তাদের ফোনে ফেইসবুক ব্যবহার করে।
পর্যবেক্ষকরা জানান, মোবাইলে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা যতো বাড়বে ফেইসবুক ততবেশি মোবাইলের বিজ্ঞাপন বিক্রি করতে সক্ষম হবে।

যুক্তরাষ্ট্রের মোবাইল বিজ্ঞাপন বাজারে ফেইসবুক তাদের শেয়ার গত বছরের ৯ শতাংশের তুলনায় এ বছর ১৪.৯ শতাংশ বাড়িয়েছে। যদিও গুগল এখনো তাদের তুলনায় অনেক এগিয়ে আছে।
এই ত্রৈমাসিকে মোবাইলের বিজ্ঞাপন থেকে ফেইসবুকের আয় প্রায় ৮৮ কোটি মার্কিন ডলার। যেখানে গত বছর এক ত্রৈমাসিকে আয় ছিল ১৫ কোটি ডলার।

যদিও যুক্তরাষ্ট্র এবং কানাডায় ফেইসবুক ব্যবহারকারী বাড়ার পরিমাণ নাটকীয় ভাবে কমে যাচ্ছে। এই দুই দেশের প্রত্যেক ব্যবহারকারী থেকে সাইটটি ৪.১৯ মার্কিন ডলার আয় করে।
তবে এশিয়ার মতো অঞ্চলে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। তবে এসব অঞ্চলে প্রত্যেক ব্যবহারকারী থেকে ০.৭৪ ডলার আয় করে সাইটটি।