নতুন বসতি অনুমোদন ইসরায়েলের
২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার কয়েকঘন্টা পরই পূর্ব জেরুজালেমের ইহুদি বসতিতে শত শত নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল।
অনুমোদন পাওয়া ৪ টি প্রজেক্টের মধ্যে একটি প্রজেক্টের আওতায় রামাত স্লোমোতে ১৫শ’ বাড়ি নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ফিলিস্তিন কর্তৃপক্ষ বলেছে, এ পদক্ষেপ শান্তি প্রচেষ্টার ক্ষেত্রে ধ্বংসাত্মক।
ফিলিস্তিনি বন্দি মুক্তি দেয়া নিয়ে ইসরাইলিদের ক্ষোভ প্রশমনের চেষ্টায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইহুদি বাড়ি নির্মাণের এ অনুমোদন দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত শান্তি আলোচনার পরিবেশ ধরে রাখতে ঘোষিত ১০৪ জনের মধ্যে দ্বিতীয় ধাপে আরো ২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর আগে প্রথম ধাপে অপর ২৬ জনকে বন্দিকে মুক্তি দিয়েছিল দেশটি।
