২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় নিহত ৪৯

ইরাকের রাজধানী বাগদাদ ও এর আশেপাশের শিয়া এলাকাগুলোতে দশটি গাড়ি বোমা বিস্ফোরণ এবং সেনাদের ওপর আত্মঘাতী হামলায় ৪৯ জন নিহত হয়েছে।

রয়টার্স

>.

রয়টার্স

Published : 27 Oct 2013, 06:05 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

পুলিশ জানায়, রোববার ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়। একটি সরকারি ব্যাংকের বাইরে এক আত্মঘাতী হামলাকারী গাড়ি চালিয়ে বোমা বিস্ফোরণ ঘটায়। সেখানে সেনারা বেতন নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। এতে ১২ জন নিহত হয়।

এছাড়া, বাগদাদের ভেতরে এবং আশেপাশে সমন্বিত কয়েকটি বোমা হামলায় নিহত হয় আরো ৩৭ জন মানুষ।

এর মধ্যে রাজধানীর দক্ষিণে নারাওয়ান শহরের ব্যস্ত বাজারের কাছে পরপর দুটো গাড়িবোমা হামলায় নিহত হয় ৭ জন। বালাদিয়াতে আরেকটি গাড়ি বোমা হামলায় নিহত হয় ৩ জন।

হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে শিয়াদের ওপর এ বছর আল কায়েদা সংশ্লিষ্ট সুন্নি মুসলিমদের তৎপরতা বেড়েছে।