২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে ১৬ বিদ্রোহীর ফাঁসি

হামলায় কয়েক সীমান্তরক্ষী নিহত হওয়ার জবাবে ১৬ বিদ্রোহীকে ফাঁসি দিয়েছে ইরান সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 08:47 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শনিবার সকালে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের উত্তরপূর্বের জাহেদান কারাগারে তাদের ফাঁসিতে ঝুলানো হয়।

এই বিদ্রোহীরা ইরানের সরকার ‘উৎখাতের’ লক্ষ্যে লড়াই চালিয়ে আসছে বলে সিস্তান-বেলুচিস্তানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মারজিয়ে জানিয়েছেন।

শুক্রবার রাতে সারাভানের কাছাকাছি পাকিস্তান সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ইরানের সীমান্তরক্ষীদের ওপর হামলা হয় বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়।

ওই হামলায় নিহতের ‘সঠিক’ সংখ্যা কেউ নিশ্চিত করতে না পারেনি। তবে ১৭ বা ১৮ জন সীমান্তরক্ষী নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে।

সুন্নি অধ্যুষিত সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইরানের ক্ষমতাসীনদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। ক্ষমতাসীন শিয়া মতাবলম্বীরা বৈষম্যমূলক নীতি অনুসরণ করে বলে অভিযোগ তাদের।

সাম্প্রতিক বছরগুলোতে জানদাল্লাহ নামের একটি সশস্ত্র সুন্নি গোষ্ঠী ওই প্রদেশে বিভিন্ন সংহিস কর্মকাণ্ড চালিয়ে আসছে।