প্রয়াত তারকাদের মধ্যে আয়ে শীর্ষ জ্যাকসন
প্রয়াত তারকাদের মধ্যে সর্বোচ্চ অর্থ উপার্জনে হারানো মুকুট আবার ফিরে পেয়েছেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন।
ফোর্বস সাময়িকী বুধবার জানিয়েছে, জ্যাকসন সহজেই পপ তারকা এলভিস প্রিসলি ও কার্টুনিস্ট চার্লস স্কুলজকে ছাড়িয়ে গেছেন।
গত বছর লিজ টেইলরের কাছে মৃতদের মধ্যে সর্বোচ্চ উপার্জনের শীর্ষস্থানটি হারিয়েছিলেন জ্যাকসন।
২০০৯ সালে মারা যাওয়া পপ সম্রাট ২০১২ সালের অক্টোবর থেকে এ বছর অক্টোবর পরযন্ত উপার্জন করেন ১৬ কোটি মার্কিন ডলার। তাতে ফিরে পান হারানো স্থান।
ফোর্বস জানায়, প্রিসলি উপার্জন করেন সাড়ে পাঁচ কোটি ডলার। তৃতীয় হওয়া স্কুলজ তিন কোটি ৭০ লাখ ডলার উপার্জন করেন। এ নিয়ে টানা দ্বিতীয়বার তৃতীয় হলেন পিনাটস কমিক স্ট্রিপের রচয়িতা।
লিজ টেইলর পড়ে গেছেন তালিকার চার নাম্বারে। তার আয় আগের বছরের ২১ কোটি ডলার থেকে মাত্র আড়াই কোটি ডলারে নেমে আসে।
