২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বাসে বোমা বিস্ফোরণ, নিহত ৫

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভোলগোগ্রাদ শহরে একটি বাসে বোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Oct 2013, 08:52 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

রাশিয়ার গোলযোগপূর্ণ উত্তর ককেশাস অঞ্চলের বাইরে প্রায় তিন বছরের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা।

জাতীয় সন্ত্রাস বিরোধী কমিটি এক বিবৃতিতে বলেছে, ভোলগোগ্রাদ শহরে একটি যাত্রীবাহী বাসে দুপুর ২ টার দিকে একটি অজানা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটে।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।