২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার হামায় আত্মঘাতী হামলা, নিহত ৩১

সিরিয়ার হামায় ১ দশমিক ৫ টন বিস্ফোরক ভর্তি ট্রাক নিয়ে এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সানা বার্তা সংস্থা এবং দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 07:51 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

হামা শহরের উপকণ্ঠে একটি ব্যস্ত রাস্তায় রোববার হামলাকারী এ ট্রাক বিস্ফোরণ ঘটায়। সানা বার্তা সংস্থা এ ঘটনার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদেরকেই সাধারণত ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়া হয় রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে।

বিদ্রোহীপন্থি মানবাধিকার পর্যবেক্সণ সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, সামরিক একটি তল্লাশি কেন্দ্র লক্স্য করে হামলা চালানো হয়। কিন্তু এতে বেসামরিক মানুষই মারা পড়েছে বেশি।

আত্মঘাতী বোমা হামলাকারী আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্টের সদস্য। এ দলটি প্রায়ই সামরিক এবং রাজনৈতিক বিভিন্ন লক্ষ্যে আত্মঘাতী হামলা চালিয়ে থাকে।

সিরিয়ায় আড়াই বছরের লড়াই-সংঘর্ষে বিদ্রোহীরা আল-কায়েদা সংশ্লিষ্ট কট্টরপন্থিদের সঙ্গে যোগ দিয়ে লড়ে যাচ্ছে।

চলমান গৃহযুদ্ধে সিরিয়ায় জাতিসংঘের হিসাবমতে, এ পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।