সিরিয়া শান্তি আলোচনা ২৩ নভেম্বর : আরব লিগ
আরব লিগের প্রধান নাবিল এলআরাবি বলেছেন, সিরিয়ায় সংঘাত নিরসনের লক্ষ্যে শান্তি আলোচনা ২৩ নভেম্বরে জেনেভায় অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ শান্তি দূত লাখদার ব্রাহিমির সঙ্গে কায়রোয় এক বৈঠকের পর এলআরাবি সাংবাদিকদের বলেন, “ আমি সিরিয়ার বিষয়টি নিয়ে ব্রাহিমির সঙ্গে আলাপ করেছি এবং ২৩ নভেম্বরে জেনেভায় বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।”
তবে ব্রাহিমি সাংবাদিকদের বলেন, “বৈঠকের দিনটি আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি”।
সিরিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা গত সপ্তাহে বলেছিলেন, সিরিয়া নিয়ে দীর্ঘপ্রতিক্ষীত শান্তি সম্মেলন ২৩-২৪ নভেম্বরে হতে পারে। কিন্তু বৈঠকের আয়োজক রাশিয়া এবং যুক্তরাষ্ট্র আলোচনার কোনো দিন নির্ধারিত হয়নি বলে জানায়।
